বসবার জনগণের প্রতি
তোমাদের মধ্যে যে অনৈক্য ও বিচ্ছিন্নতা রয়েছে তা তোমাদের কাছে গোপন নয়। তোমাদের মধ্যকার অন্যায়কারীগণকে আমি ক্ষমা করে দিয়েছি। এবং যারা পলায়ন করেছিল তাদের ওপর থেকে আমার তরবারি সম্বরণ করে রেখেছিলাম। তোমাদের মধ্য থেকে যারা আমার কাছে এসেছিল তাদের প্রত্যেককে আমি গ্রহণ করেছিলাম। যদি তোমাদের বিভ্রান্তি ও মূর্খতাপূর্ণ খেয়াল আর বিধ্বস্তকারী বিষয়াদির ফলে তোমরা আমার প্রতি আঙ্গিকার ভঙ্গ কর এবং আমার বিরোধিতা কর। তবে শুনে রাখো, আমি আমার অশ্বকে প্রস্তুত রেখেছি এবং আমার উটগুলো জিন পরানো অবস্থায় আছে। যদি তোমাদের দিকে ধাবিত হতে আমাকে বাধ্য কর তা হলে এমনভাবে আমি আসব যাতে জামালের যুদ্ধকে তোমরা অতিক্ষুদ্ৰ খণ্ড যুদ্ধ মনে করবে। তোমাদের যারা আমার অনুগত তাদের উচ্চ মর্যাদা সম্বন্ধে আমি জানি। কাজেই অকৃত্রিমদের সাথে অপরাধীর এবং বিশ্বাসীর সাথে অঙ্গীকার ভঙ্গকারীর অধিকার এক হতে পারে না |