আল্লাহর বান্দা ও আমিরুল মোমেনিন আলীর কাছ থেকে সেনাবাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিঃ
এটা একজন কর্মকর্তার জন্য অত্যাবশ্যক যে, তার বিশেষ পদমর্যাদা ও যে সম্পদ সে অর্জন করেছে। তার জন্য তার অধীনস্থদের প্রতি আচরণে কোন পরিবর্তন ঘটবে এবং মনে রাখতে হবে যে, আল্লাহ যে সম্পদ তাকে দান করেছেন। সেজন্য নিজের লোকদের নৈকট্য বৃদ্ধি করতে হবে এবং সমাজের সকলের প্রতি দয়াদ্র আচরণ বৃদ্ধি করতে হবে।
সাবধান, তোমার প্রতি আমার দায়িত্ব হলো—যুদ্ধ-বিষয় ছাড়া অন্য কিছু তোমার কাছে গোপন রাখা এবং দ্বিনের আদেশ ছাড়া অন্য সব কিছু তোমার সাথে পরামর্শ করা। অথবা আমি তোমার কোন অধিকারকে অবহেলা করতে পারি না এবং আমার কাছে অধিকারের দিক থেকে তোমরা সকলেই সমান। যখন আমি এত সব করেছি তখন তোমাদের সকলের উচিত। আল্লাহর শুকরিয়া আদায় করা এবং আমাকে মান্য করে চলা এবং তোমাদের উচিত আমার আহবানে পিছু টান না দেয়া বা সৎ আমলে কার্পণ্য না করা। ন্যায় সমুন্নত করার জন্য তোমাদের কষ্ট করতে হবে। আমার এ আদেশের প্রতি যদি তোমরা দৃঢ়চিত্ত না হও তবে তোমাদের চেয়ে অবনমিত আর কেউ থাকবে না এবং তোমাদের প্রতি আমার শাস্তি বৃদ্ধি করবো। মনে রেখো, শাস্তি প্রদানে আমি কখনো পক্ষপাতিত্ব করি না। তোমার অধীনস্থ কর্মকর্তাদের থেকে এ প্রতিশ্রুতি গ্রহণ করো এবং তাদের প্রতি তোমার দিক থেকে এমন আচরণ করো যাতে আল্লাহ তোমার বিষয়াদিতে অবস্থার উন্নতি করেন। এখানেই বিষয়টা শেষ করছি।









