হালওয়ানের গভর্নর। আল-আসওয়াদ ইবনে কুতবাহর প্রতি
যদি শাসনকর্তার কর্মকাণ্ড আবেগতাড়িত হয় তাহলে সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। তোমার চোখে সকল মানুষের অধিকার সমান হতে হবে। নিজের জন্য যা তুমি পছন্দ কর না, অন্যের জন্যও সেসব জিনিস পরিহার করো। আল্লাহ তোমার ওপর যা অবশ্যকরণীয় করেছেন তা তুমি করতে দ্বিধা করো না। আল্লাহর পুরস্কারের আশা রেখো এবং তার শাস্তিকে ভয় করো।
মনে রেখো, এ পৃথিবী একটা পরীক্ষাগার। এখানে যে কেউ একটা মুহুর্ত নষ্ট করে তাকে শেষ বিচারে পস্তাতে হবে। নিজেকে পাপ কাজ থেকে রক্ষা করা এবং তোমার সাধ্যমত প্রজাদের দেখা-শুনা করা তোমার দায়িত্ব। এতে তুমি নিজে যতটুকু উপকৃত হবে তা প্রজাদের উপকারের তুলনায় অনেক বেশি। এখানেই শেষ করছি।









