আদ্রাশির খুররাহ (ইরান)-এর গভর্নর মাসকালাহ ইবনে হুবায়রাহ শায়াবানীর প্রতি তোমার ব্যাপারে। আমি অনেক কিছু জানতে পেরেছি। যদি তুমি তা করে থাক তবে তোমার আল্লাহকে অসন্তুষ্ট করেছে এবং তোমার ইমামকে অমান্য করেছে। তুমি তোমার আত্মীয়-স্বজন আরব বেদুঈনদের মধ্যে মুসলিমদের সম্পদ বণ্টন করে দিচ্ছ যা মুসলিমগণ তাদের তরবারি, ঘোড়া ও রক্তের বিনিময়ে অর্জন করেছিল। আল্লাহর কসম, যিনি বীজ থেকে অন্ধুর গজান এবং জীবিত বস্তুনিচয় সৃষ্টি করেছেন, যদি একথা সত্য হয়, তবে তুমি হীন-অপদস্থ হবে এবং সমাজে তুমি হালকা হয়ে যাবে। তরাং তোমার প্রভুর প্রতি তোমার দায়িত্ব পালন হালকাভাবে নিয়ো না এবং তোমার দ্বিনকে ধ্বংস করে দুনিয়াকে বর্ধিত করো না। এমনটি করলে আমলে ক্ষতিগ্রস্থদের মধ্যে তুমিও একজন হবে। মনে রেখো, যেসব মুসিলিম তোমার চারপাশে রয়েছে এবং আমার চারপাশে রয়েছে। এ সম্পদে তাদের সকলের অধিকার সমান। সেজন্য তারা আমার কাছে আসে এবং এটা থেকে কিছু নিয়ে যায়।