মক্কায় অবতীর্ণ |
|
| بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ | |
| وَاللَّيْلِ إِذَا يَغْشَى |
01 |
| শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে, | |
| وَالنَّهَارِ إِذَا تَجَلَّى |
02 |
| শপথ দিনের, যখন সে আলোকিত হয় | |
| وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَى |
03 |
| এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন, | |
| إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى |
04 |
| নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। | |
| فَأَمَّا مَن أَعْطَى وَاتَّقَى |
05 |
| অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়, | |
| وَصَدَّقَ بِالْحُسْنَى |
06 |
| এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, | |
| فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى |
07 |
| আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। | |
| وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَى |
08 |
| আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয় | |
| وَكَذَّبَ بِالْحُسْنَى |
09 |
| এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, | |
| فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى |
10 |
| আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। | |
| وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى |
11 |
| যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না। | |
| إِنَّ عَلَيْنَا لَلْهُدَى |
12 |
| আমার দায়িত্ব পথ প্রদর্শন করা। | |
| وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى |
13 |
| আর আমি মালিক ইহকালের ও পরকালের। | |
| فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّى |
14 |
| অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। | |
| لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى |
15 |
| এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে, | |
| الَّذِي كَذَّبَ وَتَوَلَّى |
16 |
| যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। | |
| وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى |
17 |
| এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে, | |
| الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى |
18 |
| যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে। | |
| وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَى |
19 |
| এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। | |
| إِلَّا ابْتِغَاء وَجْهِ رَبِّهِ الْأَعْلَى |
20 |
| তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত। | |
| وَلَسَوْفَ يَرْضَى |
21 |
| সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে। | |









