بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

رَبِّ أَفْحَمَتْنِيْ ذُنُوبِي، وَانْقَطَعَتْ مَقَالَتِي، فَلاَ حُجَّةَ لِي، فَأَنَا الأَسِيـرُ بِبَلِيَّتِي، الْمُـرْتَهَنُ بِعَمَلِي، الْمُتَرَدِّدُ فِي خَطِيئَتِي، الْمُتَحَيِّرُ عَنْ قَصْدِي، الْمُنْقَطَعُ بِي، قَدْ أَوْقَفْتُ نَفْسِي مَوْقِفَ الأَذِلاَّءِ الْمُذْنِبِينَ، مَوْقِفَ الأَشْقِيآءِ الْمُتَجَرِّينَ عَلَيْكَ، الْمُسْتَخِفِّينَ بِوَعْدِكَ. سُبْحَانَكَ! أَيَّ جُرْأَة اجْتَرَأْتُ عَلَيْكَ؟ وَأَيَّ تَغْرِير غَرَّرْتُ بِنَفْسِي مَوْلاَيَ إرْحَمْ كَبْوَتِيْ لِحُرِّ وَجْهِي، وَزَلَّةَ قَدَمِي، وَعُدْ بِحِلْمِكَ عَلَى جَهْلِي، وَبِإحْسَانِكَ عَلَى إسَآءَتِي، فَأَنَا الْمُقِرُّ بِذَنْبِي، الْمُعْتَرِفُ بِخَطِيئَتِي، وَهَذِهِ يَدِيْ وَنَاصِيَتِي، أَسْتَكِينُ بِالْقَـوْدِ مِنْ نَفْسِي . إرْحَمْ شَيْبَتِي، وَنَفَادَ أَيَّامِي، وَاقْتِرَابَ أَجَلِي، وَضَعْفِي، وَمَسْكَنَتِي، وَقِلَّةَ حِيلَتِي. مَوْلاَيَ وَارْحَمْنِي إذَا انْقَطَعَ مِنَ الدُّنْيَا أَثَرِي، وَامَّحى مِنَ الْمَخْلُوقِينَ ذِكْرِي، وَكُنْتُ فِي الْمَنْسِيِّينَ، كَمَنْ قَدْ نُسِيَ. مَوْلاَيَ وَارْحَمْنِي عِنْدَ تَغَيُّرِ صُورَتِي وَحَالِي إذَا بَلِيَ جِسْمِي، وَتَفَرَّقَتْ أَعْضَائِي، وَتَقَطَّعَتْ أَوْصَالِيْ، يا غَفْلَتِي عَمَّا يُرَادُ بِيَ. مَوْلاَيَ وَارْحَمْنِي فِي حَشْرِي وَنَشْرِي، وَاجْعَل فِي ذَلِكَ الْيَومِ مَعَ أَوْلِيَآئِكَ مَوْقِفِي، وَفِي أَحِبَّائِكَ مَصْدَرِي، وَفِي جِوَارِكَ مَسْكَنِي يَا رَبَّ الْعَالَمِينَ

Sample Descri

ption

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

আমার প্রভু, আমার গুনাহ্ সমূহ আমাকে স্তব্ধ করে ফেলেছে। আমার বাকরুদ্ধ হয়ে গেছে তাই কোনো কিছু প্রদান করার জন্য আমার কোনো সুযোগ নেই। আমি এমন একজন যে দুর্দশায় বন্দী। আমি আমার আমলে জামানতে রয়েছি। আমি অপরাধের দিকে ছুটে চলেছি। আমি আমার সঠিক ধারা নর্দমায় গিয়ে পৌঁছেছি। আমি এমন একজন যে যাত্রিদলের পিছনে পড়ে রয়েছি। মূলত আমি নিজেকে লজ্জাকর পাপীর অবস্থায় রেখেছি। দুর্ভাগ্যের অবস্থায়। আপনার যা বিরুদ্ধ শক্তি এবং যা আপনার অঙ্গীকার থেকে পিছলে যায়। আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনার বিপক্ষে আমি কি আপরাধই না করেছি। আমি নিজেকে কি ধোঁকাই না দিয়েছি। আমার প্রভু, আমার অবনত চেহারা এবং আমার পা ফসকে যাওয়ার উপর করুনা করুন। আপনার ক্ষমার দ্বারা আমার অজ্ঞতার উপর এবং আপনার মহত্ত্বের দ্বারা আমার অপকর্মের উপর করুনা করুন। যেহেতু আমি আমার গুনাহ্ এবং ভুল স্বীকার করছি। ধ্বংস হওয়ার জন্য আমি আমার এই হাত ও কপালকে প্রতিশোধের জন্য প্রদান করেছি। করুনা প্রদর্শন করুন আমার বয়সের উপর, আমার দিনসমূহের লক্ষ্যের উপর, মৃত্যুর দিকে আমার ধাবিত হওয়া এবং আমার দূর্বল চিত্তের উপর, আমার দারিদ্রতা এবং উৎসের নগণ্যতার উপর। আমার প্রভু, আমার উপর করুন করুন যখন দুনিয়া থেকে আমার পদচিহ্ন উধাও হয়ে যাবে, যখন সৃষ্টিসমূহের কাছে আমার স্মৃতি মুছে যায় এবং যখন আমি হারিয়ে যাই (সবার মধ্য হতে)। আমার প্রভু, আমার অবয়ব এবং অবস্থা পরিবর্তন কালে আমার উপর করুনা প্রদর্শন করুন যখন আমার দেহের লয় হবে এবং অঙ্গ-প্রত্যঙ্গসমূহ খসে পড়বে ও বিভিন্ন অংশে বিভক্ত করবে। এ আমার কাজের অসতর্কতা, যে কাজ আমার জন্য প্রয়োজনীয়। আমার প্রভু, আমার পুনরুখান এবং কবর থেকে উঠায় আমার উপর করুনা করুন। ঐ দিন আপনার বন্ধুদের সাথে আমার জায়গা করে দিন, আপনার বন্ধুদের সাথে আমাকে প্রবেশ করান এবং আপনার প্রতিবেশিদের সাথে আমার বাসস্থান করুন। হে দুনিয়ার মালিক!