بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
إلهِي أَحْمَـدُكَ ـ وَأَنْتَ لِلْحَمْدِ أَهْلٌ ـ عَلَى حُسْنِ صَنِيعِكَ إلَيَّ، وَسُبُـوغِ نَعْمَآئِكَ عَلَيَّ، وَجَزِيْلِ عَطَآئِكَ عِنْدِي، وَعَلَى ما فَضَّلْتَنِي مِنْ رَحْمَتِكَ، وَأَسْبَغْتَ عَلَيَّ مِنْ نِعْمَتِكَ، فَقَدِ اصْطَنَعْتَ عِنْدِي ما يَعْجِزُ عَنُهُ شُكْرِي، وَلَوْلاَ إحْسَانُكَ، إلَيَّ وَسُبُوغُ نَعْمَآئِـكَ عَلَيَّ مَا بَلَغْتُ إحْرازَ حَظِّي، وَلاَ إصْلاَحَ نَفْسِي، وَلكِنَّكَ ابْتَدَأْتَنِي بِالإحْسَانِ، وَرَزَقْتَنِي فِي أُمُورِي كُلِّهَا الْكِفَايَةَ، وَصَرَفْتَ عَنِّي جَهْدَ الْبَلاءِ، وَمَنَعْتَ مِنِّي مَحْذُورَ الْقَضَآءِ إلهِي فَكَمْ مِنْ بَلاء جَاهِد قَدْ صَرَفْتَ عَنِّي، وَكَمْ مِنْ نِعْمَة سَابِغَة أَقْرَرْتَ بِهَا عَيْنِي، وَكَمْ مِنْ صَنِيعَة كَرِيمَة لَكَ عِنْدِي. أَنْتَ الَّذِي أَجَبْتَ عِنْدَ الاضْطِرَارِ دَعْوَتِي، وَأَقَلْتَ عِنْدَ الْعِثَارِ زَلَّتِي، وَأَخَذْتَ لِي مِنَ الاَعْدَآءِ بِظُلاَمَتِي. إلهِي مَا وَجَدْتُكَ بَخِيلاً حِينَ سَأَلْتُكَ، وَلاَ مُنْقَبِضاً حِينَ أَرَدْتُكَ، بل وَجَدْتُكَ لِدُعَآئِي سَامِعاً، وَلِمَطَالِبِي مُعْطِياً، وَوَجَدْتُ نُعْمَاكَ عَلَيَّ سَابِغَةً، فِي كُلِّ شَأْن مِنْ شَأْنِي، وَكُلِّ زَمَان مِنْ زَمَانِي، فَأَنْتَ عِنْدِي مَحْمُودٌ، وَصَنِيعُكَ لَدَيَّ مَبْرُورٌ، تَحْمَدُكَ نَفْسِي وَلِسَانِيْ وَعَقْلِي حَمْداً يَبْلُغُ الوَفَآءَ وَحَقِيقَةَ الشُّكْرِ، حَمْداً يَكُونُ مَبْلَغَ رِضَاكَ عَنِّي، فَنَجِّنِي مِنْ سَخَطِكَ يَا كَهْفِي حِينَ تُعْيينِي الْمَذَاهِبُ، وَيَا مُقيلِي عَثْرَتِي، فَلَوْلاَ سَتْرُكَ عَوْرَتِي لَكُنْتُ مِنَ الْمَفْضُوحِينَ، وَيَا مُؤَيِّدِي بِالنَّصْرِ، فَلَوْلاَ نَصْرُكَ إيَّايَ لَكُنْتُ مِنَ الْمَغْلُوبِينَ، وَيَا مَنْ وَضَعَتْ لَهُ الْمُلُوكُ نِيرَ الْمَذَلَّةِ عَلى أَعْنَاقِهَا، فَهُمْ مِنْ سَطَواتِهِ خَائِفُونَ، وَيَا أَهْلَ التَّقْوَى، وَيَا مَنْ لَهُ الأَسْمَآءُ الْحُسْنى أَسْأَلُكَ أَنْ تَعْفُوَ عَنِّي، وَتَغْفِرَ لِي فَلَسْتُ، بَرِيئاً فَأَعْتَذِرَ، وَلاَ بِذِي قُوَّة فَأَنْتَصِرَ، وَلاَ مَفَرَّ لِي فَأَفِرَّ. وَأَسْتَقِيْلُكَ عَثَراتِي، وَأَتَنَصَّلُ إلَيْكَ مِنْ ذُنُوبِي الَّتِي قَدْ أَوْبَقَتْنِي، وَأَحَاطَتْ بِي فَأَهْلَكَتْنِي، مِنْهَا فَرَرْتُ إلَيْكَ رَبِّ تَائِباً، فَتُبْ عَلَيَّ مُتَعَوِّذاً، فَأَعِذْنِي مُسْتَجِيراً، فَلاَ تَخْذُلْنِي سَآئِلاً، فَلاَ تَحْرِمْنِي مُعْتَصِماً، فَلاَ تُسْلِمْنِي دَاعِياً، فَلاَ تَرُدَّنِي خَائِباً، دَعوْتُكَ يَارَبِّ مِسْكِيناً، مُسْتَكِيناً، مُشْفِقاً، خَائِفاً، وَجِلاً، فَقِيراً، مُضْطَرّاً، إلَيْكَ أَشْكُو إلَيْكَ يَا إلهِي ضَعْفَ نَفْسِي عَنِ الْمُسَارَعَةِ فِيمَا وَعَدْتَهُ أَوْلِيَآءَكَ، وَالْمُجَانَبَةِ عَمَّا حَذَّرْتَهُ أَعْدَآءَكَ، وَكَثْرَةَ هُمُومِي وَوَسْوَسَةَ نَفْسِي . إلهِي لَمْ تَفْضَحْنِي بِسَرِيرَتِي، وَلَمْ تُهْلِكْنِي بِجَرِيرَتِي، أَدْعُوكَ فَتُجِيبُنِي وَإنْ كُنْتُ بَطِيئاً حِيْنَ تَدْعُونِي. وَأَسْأَلُكَ كُلَّمَا شِئْتُ مِنْ حَوَائِجِي، وَحَيْثُ مَا كُنْتُ وَضَعْتُ عِنْدَكَ سِرِّي، فَلاَ أَدْعُو سِوَاكَ، وَلاَ أَرْجُو غَيْرَكَ، لَبَّيْكَ لَبَّيْكَ، تَسْمَعُ مَنْ شَكَا إلَيْكَ، وَتَلْقى مَنْ تَوَكَّلَ عَلَيْكَ، وَتُخَلِّصُ مَنِ اعْتَصَمَ بِكَ، وَتُفَرِّجُ عَمَّنْ لاذَ بِكَ. إلهِي فَلاَ تَحْرِمْنِي خَيْرَ الآخِرَةِ وَالأُولى لِقِلَّةِ شُكْرِي، وَاغْفِرْ لِي مَا تَعْلَمُ مِنْ ذُنُوبِي، إنْ تُعَذِّبْ فَأَنَا الظَّالِمُ، الْمُفَرِّطُ، الْمُضَيِّعُ، الاثِمُ، الْمُقَصِّرُ، الْمُضْجِعُ، الُمُغْفِلُ حَظَّ نَفْسِي، وَإنْ تَغْفِرْ فَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
ption
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
হে আমার আল্লঅহ, আমি আপনার প্রশংসা করছি। আমার উপর সদাশয় হওয়ার জন্য, আমাকে সাহায্য করার জন্য, আমাকে দেয়া আপনার প্রচুর নেয়ামতের জন্য, আপনি দয়া করে আমাকে কিছু অপূর্ব জিনিস দেয়ার জন্য এবং আপনার অনুগ্রহের দ্বারা আমাকে অনুগ্রাহিম্বিত করার জন্যই আপনিই প্রশংসার যোগ্য। মূলত আপনি আমার যে মঙ্গল করেছেন আমি তার পর্যাপ্ত কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি না। এটা ছিল আমার উপর আপনার দয়া এবং আমার উপর আপনার অনুকুল্যের যথাযথ ব্যবস্থা, তা না হলে হয়তবা আমি আমার ভাগ্যকে বরণ করে নিতাম অথবা আমার দিলের সংশোধন হদ। কিন্তু আপিনি আমার কল্যাণ করার মনস্থ করেছিলেন। আমার সকল কাজে আমাকে সাহায্য করেছিলেন এবং আমার কাছ থেকে দুর্যোগের তিক্ততা দূর করে দিয়েছেন। আর আমার কাছ থেকে এক ভয়াবহ কবরকে (কবরের জীবন) দূর করেছেন। আমার প্রভু, এভাবে আপনি আমার কাছ থেকে অনেক তিক্ত দুর্যোগ সরিয়ে দিয়েছেন এবং আমাকে অনেক সাহায্য করেছেন, যা দ্বারা আপনি আমার চোখ শীতল করেছেন। আপনার কাছ থেকে আমি বড় বড় নেয়ামতের অধিকারী হয়েছি। আপনি ত তিনি যিনি আমার অসহায়ত্বে আমার প্রার্থনার জওয়াক দিয়েছেন, যখন আমি ভুল করেছি তখন আমার ভুল ক্ষমা করেছেন এবং আমার জন্য আমার শত্রুদের কাছ থেকে আমার হক্ব আদায় করেছেন। যখন আমি আপনার কাছে কোনো কিছু চেয়েছি কখনো আপনাকে ব্যয়কুন্ঠ হিসেবে পাইনি অথবা যখন আপনার কাছে কোনো কিছুর চাওয়ার মনস্থ করেছি তখন খিটখিটে মেজাজি হিসেবে পাইনি। উপরন্তু, আমি আপনাকে সব সময় আমার দোয়া শ্রবণকারী এবং আমার অনুরোধ অনুমোদনকারী হিসেবে দেখতে পেয়েছি। আমার প্রতিটি অবস্থায় এবং আমার জীবনের প্রতিটি মূহুতেৃ আমি আপনার উপযুক্ত আনুক’ল্য পেয়েছি। সেজন্য আমার বিশ্বাস এই যে, আপনি প্রশংসিত এবং আমার প্রতি আপনার দয়া ব্যাপক। আমার বিবেক, আমার জবান এবং আমার যুক্তি আপনার প্রশংসা করছে এমন এক প্রশংসা যা আনুগত্য এবং প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ করে, এমন এক প্রশংসা যা আপনার কবুলিয়তকে আমার জন্য নিয়োযিত করবে। সেজন্য হে আমার রক্ষক, যখন রাস্তাসমূহ আমাকে বিভ্রান্ত করে তখন আপনি আমাকে আপনার গোসসা থেকে নেহাই দিন। হে আমার প্রভু, মাফ করনেওয়ালা, যদি আপনি আমার নগ্নতা না ঢেকে দিতেন করুণা বঞ্চিত হতাম। হে আমার সাহায্যের দ্বারা সমর্থনকারী, যদি আপনি আমাকে সাহায্য না করতেন, আমি পরাভ’ত হতাম। হে প্রভু, আপনি ত তিনি যার সামনে রাজা বাদশাহগণ নম্রতার জোয়াল উঠিয়ে নিয়েছে এবং যার গোসসাকে তারা ভয় করেছে। হে এবাদত কবুলকারী। হে সুন্দর নামসমূহের অধিকারী। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি ওজর দাঁড় করাবার উপযুক্ত নিষ্পাপ নই অথবা ক্ষতিপূরণ করার জন্য তেমন সামর্থ্যবান নই। পালানোর কোনো সুযোগ নেই যাতে আমি আপনার কাছ থেকে দৌঁড়ে পালাতে পারি। আমার ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। আমি আমার গুনাহ্রে জন্য আপনার কাছে তওবা করছি যা আমাকে অবরুদ্ধ করেছে। আর এভাবে আমাকে ধ্বংস করেছে। হে প্রভু, অনুশোচনা করে আমি অপনার কাছে এসেছি। সেজন্য মিনতি করছি, আমার তওবা কবুল করুন। আশ্রয় চেয়ে প্রার্থনা কাছি আমাকে আশ্রয় দিন। এই প্রত্যাশা করছি যে, আমাকে দুঃখিত করবেন না। ভিক্ষা চাচ্ছি যে, আমাকে নিরাশ করবেন না। আপনার কাছে নিরাপত্তা চেয়ে প্রার্থনা করছি যে, আমাকে পরিত্যাগ করবেন না। প্রার্থনা করছি যে, আমাকে আশাহত করবেন না। হে প্রভু, আমি আপনার কাছে কান্নকাটি করি দুঃখে, অবনত অবস্থায়, আতঙ্কিত অবস্থায়, ভয়ে এবং দারিদ্রতার সময়। অসহায়ত্বে আমি আপনার দিকে ঘুরেছি। আমি আপনার কাছে অভিযোগ দায়ের করছি, হে প্রভু, আমার দিল এতই দূর্বল যে আপনি আপনার বন্ধুদের জন্য যে অঙ্গীকার করেছেন তা হতে তৎপর হতে পারে না এবং আপনার শত্রুদের যে হুমকে প্রদান করেছেন তা এড়িয়ে যেতে পারে না। আমি আমার উদ্বিগ্নতাসমূহের এবং আশংকাসমূহের ব্যাপারে অভিযোগ দায়ের করছি।আমার আল্লাহ্ আমার গোপন ইচ্ছার জন্য আপনি আমাকে করুনা বঞ্চিত করেন নি।আমি বিপথে চালিত হওয়ার জন্য আপনি আমাকে ধ্বংস করেন না। আমি মিনতি করেছি আর আপনি জওয়াব দিয়েছেন, যদিও আপনার ডাকে সাড়া দিতে আমি ধীরগতিতে ছিলাম। আমার চাহিদা উপযোগতা সবকিছুই আমি আপনার কাছে চেয়েছি। আমি যেখানেই ছিলাম না কেন, আমি আপনার সম্মুখে আমার গোপনীয়তাকে প্রকাশ করেছিলাম। আমি আপনার পাশে আর কাউকেই স্থান দেই না, অথবা আপনি ব্যতীত আর কারো কাছে কিছু আশাও করি না। আমি প্রস্তুত! আমি আপনার আহবানে প্রস্তুত! যে কেউ আপনার কাছে অভিযোগ দায়ের করে না কেন আপনি তা শোনেন, যে আপনাকে বিশ্বাস করে পাশে দাঁড়ান, যে আপনার কাছে নিরাপত্তা চায় তাকে আপনি নিষ্কৃতি দেন এবং যে আপনার আশ্রয় চায় তার কাছ থেকে আপিনি খারাবি দূর করে দেন।সেজন্য, আমার কৃতজ্ঞতার উছিলায় পরবর্তী দুনিয়া এবং এই দুনিয়ার ভালাই হতে আমাকে বঞ্চিত করবেন না। আপনি আমার যে সমস্ত গুনাহ্রে কথা জানেন সেগুলো ক্ষমা করে দিন। যদি আপনি আমাকে শাস্তি দেন। আমি স্বীকার করছি যে আমি অবিবেচক, অপরাধী, অপব্যয়ী, পাপী, দোষী। আমার দিনের লাভের জন্য আনুগত্য করতে চাই। যদি আপনি আমাকে মাফ করেন। মূলত, অপনি পরম দয়াময়।









