খেলাফত লাভের পূর্বে সালমান আল-ফারিসীর প্রতি
দুনিয়ার উদাহরণ হলো সাপের মতো যা ধরতে কোমল অথচ যার বিষ মৃত্যু ডেকে আনে। সুতরাং যা তোমার কাছে আরামদায়ক ও সুখকর মনে হবে তা থেকে দূরে থেকে কারণ তোমার সাথে এটার স্থায়ীত্ব অতি অল্প সময়ের। এটা তোমাকে ছেড়ে যাবে এ ধারণায় কখনো উদ্বিগ্ন হয়ে না। যখন দুনিয়ার প্রতি আকর্ষণ অনুভব করবে তখন তা পরিহার করতে চেষ্টা করবে। কারণ যখন কেউ দুনিয়ার মধ্যে সুখের আশ্বাস পায় তখন দুনিয়া তাকে বিপদে নিক্ষেপ করে। অথবা যখন সে দুনিয়াতে নিজেকে নিরাপদ মনে করে তখন দুনিয়া তার নিরাপত্তাকে ভীতিতে রূপান্তর করে। এখানেই শেষ করছি।